ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা – ২০ সংসদীয় আসনের ১৪৭ কেন্দ্রের নির্বাচনি সামগ্রী বিতরণ

  • আশরাফুল আলম
  • আপডেট সময়: ০২:০২:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • 104
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা – ২০ আসনের মোট ১৪৭টি কেন্দ্রে নির্বাচনি সামগ্রী বিতরণ শুরু হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে নির্বাচন সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা নিজ নিজ দায়িত্বে থাকা কেন্দ্রের ব্যালট বক্স, ব্যালট পেপারসহ নির্বাচনি সামগ্রী বুঝে নেন। নির্বাচনি এসব সামগ্রী আনসার এবং পুলিশ সদস্যসহ গাড়িতে কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন।
হস্তান্তর কার্যক্রমের সময় ধামরাই সহকারী রিটার্নিং অফিসার খান সালমান হাবীব, নিজ দ্বায়িত্বে
প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসারসহ নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে নির্বাচনি সামগ্রী হস্তান্তর করছে। ব্যালট, গণভোটের ব্যালটসহ নির্বাচন পরিচালনা করার জন্য কেন্দ্রে যা যা দরকার সবকিছুই এখন দিয়ে দেওয়া হচ্ছে।
নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য পুলিশের বডিওর্ন ক্যামেরা থাকবে। এছাড়া প্রিসাইডিং অফিসারের জন্য বডিগার্ড থাকবে।
নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম নিরাপত্তায় পুলিশসহ সেনা সদস্যদের দেখা গেছে। উল্লেখ্য আগামীকাল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
ট্যাগ:

ঢাকা – ২০ সংসদীয় আসনের ১৪৭ কেন্দ্রের নির্বাচনি সামগ্রী বিতরণ

আপডেট সময়: ০২:০২:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬