ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, লুন্ঠিত রড উদ্ধার, গ্রেফতার ৪

পুলিশ পরিচয়ে মহাসড়কে ট্রাক থামিয়ে ১৩ টন রড লুন্ঠনের চাঞ্চল্যকর ঘটনায় অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাভার ও কেরানীগঞ্জে পৃথক অভিযানে উদ্ধার করা হয়েছে লুন্ঠিত রডের বড় অংশ।
মামলা সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের মদনপুর জাঙ্গল বাসস্ট্যান্ড এলাকায় বিএসআরএম থেকে ১৩ টন রড ট্রাকযোগে টাঙ্গাইলের দেলদুয়ার থানার নাটিয়াপাড়া এলাকার ‘আনোয়ার এন্ড ব্রাদার্স’ প্রতিষ্ঠানে পাঠানো হয়। রডের বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা এবং ব্যবহৃত ট্রাকের মূল্য প্রায় ৪৬ লাখ টাকা।
রড বোঝাই করে ট্রাকচালক মো. আসলাম উদ্দিন ৩১ জানুয়ারি ভোর সাড়ে ৩টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় আকাশ টিভির শোরুমের সামনে ঢাকা-চন্দ্রা মহাসড়কে পৌঁছালে ৭-৮ জনের একটি ডাকাত দল নিজেদের পুলিশ পরিচয় দেয়। এরপর কৌশলে ট্রাক থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ট্রাকসহ রড লুন্ঠন করে নিয়ে যায়।
এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়। ঘটনার তদন্তে নেমে আশুলিয়া থানার এসআই (নিঃ) মো. আনোয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে ৫ ফেব্রুয়ারি রাতে সাভার এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—মো. সোহেল (২৬), মো. বিজয় (২৮), মো. মানিকুল (৪১) ও মো. সাইদুল ইসলাম (৩৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, লুন্ঠিত রডের একটি অংশ সাইদুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে মজুদ রয়েছে। পরে সাভার থানাধীন সোলাই মার্কেট, কান্দি ভাকুতা বাজারস্থ ‘মেসার্স জাকারিয়া এন্টারপ্রাইজ’ থেকে ৫ হাজার ৩০০ কেজি রড উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাদের আরও তথ্যের ভিত্তিতে ৬ ফেব্রুয়ারি ভোর রাতে কেরানীগঞ্জ মডেল থানার বড়াইকান্দি গ্রামের একটি পরিত্যক্ত কলমি ক্ষেত থেকে ৭ হাজার ২০০ কেজি রড উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রডের মোট পরিমাণ দাঁড়ায় ১২ হাজার ৫০০ কেজি।
পুলিশ জানিয়েছে, লুন্ঠিত বাকি মালামাল উদ্ধারে ও ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে গ্রেফতার ৪ আসামির ৭ দিনের পুলিশ রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
ট্যাগ:

আপডেট সময়: ০৫:৫৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬