ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তেঁতুলঝোড়া থেকে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প

তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প।
অদ্য ০৫ই ফেব্রুয়ারি ২০২৬ইং তারিখ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত হেমায়েতপুর আর্মি ক্যাম্প এর একটি টহল দল রাজফুলবাড়িয়া এলাকায় নিয়মিত টহল পরিচালনাকালে তেঁতুলঝোড়া প্রাথমিক বিদ্যালয়ের নিকট ৩ জন ব্যক্তিকে গাজা সেবনরত অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিয়মিত গাঁজা সেবনকারী এবং গাঁজা ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে পাশের একটি দোকান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক ব্যবসার সঙ্গে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে— ৩০ পট গাঁজা, ২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ০৭ পিস অ্যাকুয়ামারিনা ডায়মন্ড, নগদ ২৫,৩৮৪ টাকা (মাদক বিক্রির সন্দেহজনক অর্থ), ভারতীয় ভিসাসহ ০২টি পাসপোর্ট, ১৩টি চেক বই, গাঁজা ওজনের মেশিন, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, রেজিস্টার, মোবাইল ফোন, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক উপকরণ।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বেও সাভার থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। অভিযানের পর আটককৃত ব্যক্তিদের এবং উদ্ধারকৃত সকল আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনী সর্বদা মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ট্যাগ:

আপডেট সময়: ০৬:৫৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬