ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় একটি মাদ্রাসায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা

আশুলিয়ায় একটি মাদ্রাসায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা।

আজ রোববার আছরের নামাজ এর পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত তারা এ হামলা ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় হামলাকারীরা মাদ্রাসার কম্পিউটার, ল্যাপটপসহ নগদ টাকা নিয়ে যায়।

খবর পেয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি ও আশুলিয়া থানা পুলিশ মাদ্রাসাটিতে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায় বিকেলে প্রায় ৫০ সদস্যের একদল মুখোশধারী সন্ত্রাসী আশুলিয়ার শ্রীপুরে অবস্থিত তাহফিযুল কুরআনিল কারিম ফাযিল (স্নাতক) মাদ্রাসায় লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তারা মাদ্রাসাতে ব্যাপক ভাঙচুর লুটপাট ও নগদ অর্থ হাতিয়ে নিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ঘটনায় মাদ্রাসাটিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ও থমথমে অবস্থা বিরাজ করছে।

মাদ্রাসাটির উপ-পরিচালক সৈয়দ সানজিদ জানান, ঢাকা জেলা তাঁতি দলের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা মাদ্রাসা দখল নেওয়ার উদ্দেশ্যে মাদ্রাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। আমরা এই ন্যাক্কারজনক হামলার বিচার দাবি করছি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, মাদ্রাসায় হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। মাদ্রাসার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:

আপডেট সময়: ০৮:৩৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬