ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জের সিংগাইরে ২৮ মাসের শিশু ভাতিজিকে ধর্ষণ, চাচা গ্রেপ্তার

মানিকগঞ্জের সিংগাইরে মাত্র ২৮ মাসের এক শিশু ভাতিজিকে ধর্ষণের অভিযোগে লম্পট চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সিংগাইর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
​
গতকাল বুধবার দুপুরে উপজেলার বলধরা ইউনিয়নের তেলিখোলা গ্রামে এই নিকৃষ্ট ঘটনা ঘটেছে।
​
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তেলিখোলা গ্রামের ফরশেদ আলীর ছেলে নীরব (১৮) তার বড় ভাইয়ের ২৮ মাসের শিশুকন্যাকে ফাঁকা ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির কান্নাকাটি ও চিৎকারে মা দ্রুত এগিয়ে আসলে পাষণ্ড চাচা পালিয়ে যায়।
​
পরবর্তীতে রক্তাক্ত ও সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত স্থানীয় কেরামত আলী হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠান।
​
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, “ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে লম্পট চাচাকে গ্রেপ্তার করেছে। ভিকটিমের বাবা শিশির বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগ:

আপডেট সময়: ১১:৫৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬