ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় প্রস্তুত ছাত্রদল : মোহাম্মদ তমিজ উদ্দিন

পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে কোনো মহল ষড়যন্ত্র করলে ছাত্রদল তা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, ছাত্রদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় একটি সংগঠন। দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে জনগণের জানমাল ও স্বাভাবিক জীবনযাত্রা যাতে ব্যাহত না হয়, সেদিকেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ সময় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান বিএনপি সরকারের উন্নয়ন পরিকল্পনা ও অগ্রযাত্রা রুখতে পরিকল্পিতভাবে একটি মহল বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে দেশে দেশের পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। আমরা ছাত্রদলের প্রতিটা নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে দেশের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে সরকারের পাশে থাকবো।

বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা দেশের স্থিতিশীলতা বজায় রাখা, ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখার বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, কোনো ধরনের অপতৎপরতার মাধ্যমে দেশের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও সাংগঠনিকভাবে তার প্রতিবাদ জানানো হবে।

ট্যাগ:

আপডেট সময়: ০৬:৩৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬