
সাভারে গুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক সড়ক দখল করে গড়ে উঠেছে ভাসমান দোকানপাট। যার ফলে সড়কটিতে প্রায় সময় যানজট লেগেই থাকে।
এলাকাবাসী জানায়, হেমায়েতপুর এর জয়নাবাড়ী বেপারীপাড়া সড়কের পাশে সড়কের ফুটপাত দখল করে গড়ে উঠেছে বিভিন্ন দোকানপাট। যার ফলে সড়কটি সরু হয়ে যাওয়ায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। ভাসমান দোকান পাটের মালিকরা জানান, তারা নিজ ইচ্ছে করেই সড়কের পাশে দোকান বসিয়েছেন বিভিন্ন সবজির কাঁচাবাজার। উচ্ছেদ করলে তারা সেখান থেকে চলে যাবেন বলেও জানান।
এলাকাবাসী অবিলম্বে সড়ক দখল করে দোকানপাট বসানোয় তা উচ্ছেদের জন্য সাভার উপজেলা প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।
এবিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, খুব শীঘ্রই সড়কের পাশে দোকানপাট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
রিপোর্টারের নাম 











