
সাভারে সাংবাদিক নির্যাতন মামলার আসামি মাদকসম্রাট শামীমের ডান হাত আকরাম ও তার বউসহ ৪ জনকে ইয়াবা, হিরোইনসহ আটক করেছে ঢাকা জেলা (উত্তর) ডিবি। গতকাল রাতের রাজাসন এলাকায় অভিযান চালিয়ে আকরামসহ ৪জনকে গ্রেফতার করা হয়।
ঢাকা জেলা (উত্তর) ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ডিবির একটি বিশেষ দল অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪জনকে আটক করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রাউফুর রহমান পরাগ 











