
ঢাকার ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কে ঘটে যাওয়া এক মর্মান্তিক ও হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় মো. খালিদ হোসেন (২৪)নামের এক তরুণ পুলিশ কনস্টেবল প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনায় রবিউল ইসলাম( ২১)নামের আরও এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার(১৭সেপ্টেম্বর) রাত ১১ টায় ঘটে যাওয়া এই আকস্মিক মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পুলিশ সদস্য খালিদ হোসেন(২৪) মানিকগঞ্জ থেকে নিজের মোটরসাইকেলে চড়ে গাজীপুরের কর্মস্থলে ফিরছিলেন। বাইপাস সড়কের পাড়াগ্রাম প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছানোর পর হঠাৎ করেই তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলুন। নিয়ন্ত্রণহীন গতিতে চলা গাড়িটি সজোরে গিয়ে সামনে থাকা একটি ড্রাম ট্রাকের নিচে সজোরে ধাক্কা খায় এবং ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পুলিশ কনস্টেবল খালিদ হোসেনকে(২৪) মৃত বলে ঘোষণা করেন। এছাড়া, মোটরসাইকেলের পেছনে বসা অপর আরোহী রবিউলকে( ২১)আশঙ্কাজনক অবস্থায় দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত মো. খালিদ হোসেন (২৪)ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ছোট বাঙালপাড়া গ্রামের হযরত আলীর সন্তান ছিলেন। গাজীপুর জেলায় পুলিশ বাহিনীতে কর্মরত থেকে তিনি দেশসেবায় নিয়োজিত ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে দাফন সম্পন্ন করা হয়। একজন সম্ভাবনাময় তরুণের এমন আকস্মিক প্রয়াণে সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান গণমাধ্যমকে জানিয়েছেন যে, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে খোঁজখবর নিয়েছে। তবে ঘটনাস্থলটি আশুলিয়া থানার আওতাধীন হওয়ায় সমস্ত আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা আশুলিয়া থানা পুলিশ সম্পন্ন করেছে।
আশরাফুল আলম 











