ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিকআপ-সিএনজি সংঘর্ষে শিশুসহ প্রাণ গেল ৩ জনের, অলৌকিকভাবে রক্ষা পেল ৬ বছরের শিশু

  • আশরাফুল আলম
  • আপডেট সময়: ০৮:০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • 3

ঢাকার ধামরাই উপজেলায় একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও দ্রুতগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে ধ্বংসস্তূপের মাঝেও অলৌকিকভাবে অক্ষত রয়েছে মাত্র ছয় বছরের একটি শিশু।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায়, কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায়।

​স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার ঠিক আগমুহূর্তে পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকার আরবিসি ইটভাটা সংলগ্ন স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীভর্তি সিএনজি অটোরিকশার মুখোমুখি জোরালো সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে, সিএনজিটি মুহূর্তে সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দ শুনে আশপাশের স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন এবং পুলিশকে খবর দেন।

​এই আকস্মিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই এবং পরবর্তী সময়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট তিনজন মারা যান। নিহত সকলের বাড়িই টাঙ্গাইল জেলায়। নিহতরা হলেন সিএনজি চালক জুয়েল (৪০), জাকারিয়া (১৩) এবং আকি আক্তার (২৫)। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন লাকী আক্তার (৩২), আবুল হোসেন (৬৫) এবং সেলিম (৩৫)। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে আহতদের মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে।

​চারিদিকে যখন মৃত্যুর শোক ও কান্নার রোল, তখন এর মাঝেই ঘটেছে এক অলৌকিক ঘটনা। নিহত আকি আক্তারের বাবা ও আহত যাত্রী আবুল হোসেন জানান, সিএনজিতে চালকসহ মোট সাতজন যাত্রী ছিলেন। ভয়াবহ এই দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি ঘটলেও, নিহত আকি আক্তারের ছয় বছরের মেয়ে সাদিয়া কোনো ধরনের আঘাত ছাড়াই সম্পূর্ণ সুস্থ ও অক্ষত রয়েছে।

​খবর পেয়ে ধামরাই থানার কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধারকাজে সহায়তা করে। এ বিষয়ে কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান, আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ সম্পন্ন করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

ট্যাগ:

পিকআপ-সিএনজি সংঘর্ষে শিশুসহ প্রাণ গেল ৩ জনের, অলৌকিকভাবে রক্ষা পেল ৬ বছরের শিশু

আপডেট সময়: ০৮:০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬