
সাভারের আমিনবাজারে এসআই আলতাব হোসেন হত্যা মামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে এবং ১৬৪ ধারার জবানবন্দিতে নাম আসা মোঃ নাহিদ হোসেন (২৫), পিতা—দুলাল, সাং—বড়দেশী পশ্চিমপাড়া, থানা—সাভার, জেলা—ঢাকাকে শেরপুর জেলার নকলা থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাহিদ এই হত্যা মামলার এজাহারভুক্ত ১০ নম্বর আসামি লালনের ছোট ভাই।
এদিকে বড়দেশী পশ্চিমপাড়ায় নাহিদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে স্থানীয়দের দাবি। অভিযোগ রয়েছে, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ ও পৌঁছে দেওয়ার কাজে তারা জড়িত।
স্টাফ রিপোর্টার 











