
আশুলিয়ায় ৫ লিটার বাংলা মদসহ ইস্রাফিল হাওলাদার ওরফে ইসরা (৫২) নামে এক ব্যক্তিকে আটকের পর এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উদ্ধার করা মদসহ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এ কারাদণ্ড দেন। এর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে পাথালিয়া ইউনিয়নের কুরগাঁও এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।
দণ্ডপ্রাপ্ত ইস্রাফিল হাওলাদার ওরফে ইসরা আশুলিয়ার কুরগাঁও পুরাতন পাড়া এলাকার মৃত জব্বার হাওলাদারের ছেলে।
স্টাফ রিপোর্টার 











