
ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক অভিযানে ৩৪০ (তিনশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ১২ মামলার আসামীসহ মোট ০৮ (আট) জন মাদক কারবারীক্র গ্রেফতার করেছে।
ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) মনির হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ০২/০৯/২০২৬খ্রিঃ তারিখ ২০:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন শ্যামপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। আশিকুর রহমান আশিক (২৫), পিতা- সেকেন্দার আলী, মাতা- আমেনা বেগম, সাং-শ্যামপুর পশ্চিম পাড়া, থানা-সাভার মডেল, জেলা- ঢাকা, ২। মোঃ তৌহিদুল ইসলাম (২৪), পিতা- মোঃ আবু সাইদ, মাতা- রেখা বেগম, সাং-শ্যামপুর পশ্চিম পাড়া, থানা-সাভার মডেল, জেলা- ঢাকাদ্বয়কে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ, (যাহার ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার) টাকা গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ ০২/০৯/২০২৬খ্রিঃ তারিখ ২১:৫০ ঘটিকায় সাভার মডেল থানাধীন আমিনবাজার বড়দেশী এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। আনোয়ারা বেগম (৫৫),স্বামী-ইসমাইল হোসেন, সাং- আমিন বাজার(বড়দেশী), থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ, (যাহার ওজন ০৪ গ্রাম, মূল্য অনুমান ১২,০০০/- (বারো হাজার) টাকা গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই(নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ০২/০৯/২০২৬খ্রিঃ তারিখ ২৩:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন সামাইর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৪। মোঃ মামুন (৩১), পিতা-মৃত কফিল উদ্দিন, মাতা- মাকছুদা বেগম, সাং- কাকাব,খৈয়াঘাট, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৫। মোঃ জাহাঙ্গীর আলম (৪০), পিতা- মৃত আলী হোসেন, মাতা-জাহানারা, সাং- দেউল থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৬। মোঃ জহির মিয়া (২৭), পিতা- মৃত আলী হোসেন, মাতা-জাহানারা, সাং- দেউল থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদের ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ, (যাহার ওজন ২০ গ্রাম, যাহার মূল্য অনুমান ৬০,০০০/- (ষাট হাজার) টাকা গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ ০২/০৯/২০২৬ খ্রি. তারিখ রাত ২৩:৫০ ঘটিকায় ধামরাই থানাধীন ধামরাই উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এর সামনের এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৭। মোঃ সোহেল (৩৫), পিতা- ইসলাম উদ্দিন, সাং-ফুলহারা (বরোটিয়া ইউপি), থানা-ঘিওর, জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং-ইসলামপুর (শাহিনের বাড়ির ভাড়াটিয়া), থানা-ধামরাই, জেলা-ঢাকা, ৮। জাকারিয়া সরদার তুহিন (২৬), পিতা-মৃত আব্দুল জলিল, সাং- (হরকরা সরদারবাড়ি) ,থানা- ডামুড্যা, জেলা -শরীয়তপুর, এ/পি সাং-নিরিবিলি (মুক্তধারা হাউজিং মুক্তধারা মসজিদের পার্শ্বে) ,থানা- আশুলিয়া, জেলা-ঢাকাদ্বয়কে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, (যাহার ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০/- পনের হাজার) টাকা গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত ৩ নং আসামী আনোয়ারা বেগম (৫৫) এর বিরুদ্ধে ২ টি মাদক, ৪নং আসামী মোঃ মামুন (৩১), ২ টি মাদক, ৫ নং আসামী মোঃ জাহাঙ্গীর আলম (৪০) এর বিরুদ্ধে ১ টি অস্ত্র ও ১ টি মাদক সহ মোট ২ টি মাদক এবং ৮ নং আসামী জাকারিয়া সরদার তুহিন (২৬) এর বিরুদ্ধে ১২ টি মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রাউফুর রহমান পরাগ 











