ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ছাত্র হত্যা মামলার পলাতক আসামী যুবলীগ নেতা ল্যাংড়া সোহেল গ্রেপ্তার

সাভারে ছাত্র-জনতার আন্দোলনে গুলি ও হামলায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের নেতা সোহেল রানা ওরফে ল্যাংড়া সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সাভার পৌরসভার মজিদপুর এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী।
পুলিশ জানায়, গ্রেপ্তার সোহেল রানা ওরফে ল্যাংড়া সোহেল (৪৫) সাভার উপজেলার মজিদপুর এলাকার হেলাল মিয়ার ছেলে। তিনি সাভার থানা যুবলীগের সাবেক সভাপতি ও বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মন্ডলের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একদফা আন্দোলন চলাকালীন সময় সাভারে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণে সক্রিয়ভাবে অংশ নেন ল্যাংড়া সোহেল। ঘটনার পর থেকে দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি পরিস্থিতি স্বাভাবিক মনে করে এলাকায় ফিরে ফের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন তিনি।
গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম মজিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন, সোহেল রানার বিরুদ্ধে সাভারে সংঘটিত ছাত্র হত্যার অভিযোগ রয়েছে। তিনি সাভার মডেল থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।
ট্যাগ:

আপডেট সময়: ১০:৪৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬