ঢাকা ০৩:০০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে পুল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

  • আশরাফুল আলম
  • আপডেট সময়: ০৯:২৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • 73

ঢাকার ধামরাই পৌর এলাকার ছয়বাড়িয়া তালতলা এলাকায় একটি ওষুধের লেভেল ও প্যাকেট তৈরির কারখানায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের সময়মতো ও সাহসী পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় ও প্রাণহানির হাত থেকে রক্ষা পাওয়া গেছে।

​শনিবার (২২ আগস্ট) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ছয়বাড়িয়া তালতলা এলাকায় অবস্থিত পুল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুই তলা সেমিপাকা ভবনে এই আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট ভোর ৫টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় সকাল ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৭টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

​সৌভাগ্যবশত অগ্নিকাণ্ডের এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কারখানার ভেতরে বা আশপাশে কেউ আহত কিংবা নিহত হননি। এছাড়া ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আনুমানিক ১ কোটি টাকার মালামাল সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে।

​প্রাথমিক ধারণা হিসেবে ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক গোলযোগের কারণেই এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে পূর্ণাঙ্গ তদন্ত শেষ হওয়ার পর অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।

ট্যাগ:

ধামরাইয়ে পুল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময়: ০৯:২৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬