ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বাছেদ দেওয়ানের গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাভারের পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী বাছেদ দেওয়ান। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখ ও বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

গণসংযোগকালে বাছেদ দেওয়ান বলেন, জনগণের সমর্থন পেলে তিনি পাথালিয়া ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়নে পরিণত করতে কাজ করবেন। তিনি সড়ক উন্নয়ন, শিক্ষা, মাদকমুক্ত সমাজ, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা এবং যুবসমাজের কর্মসংস্থানের বিষয়ে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন,মির্জা গোলাম হাফিজ কলেজের সহকারী অধ্যাপক ইব্রাহিম খলিল, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সহ-সভাপতি আশরাফুল ইসলাম ওহাব, সাবেক দপ্তর সম্পাদক রেজাউল করিম সবুজ এবং আ ফ ম কামাল উদ্দিন হলের সাবেক সভাপতি কল্লোল আহমেদ।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবক, নারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় এলাকাবাসী তাদের দীর্ঘদিনের নানা সমস্যা ও উন্নয়ন প্রত্যাশার কথা তুলে ধরেন। বাছেদ দেওয়ান এসব সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন।

স্থানীয়দের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং নিয়মিত গণসংযোগের কারণে বাছেদ দেওয়ানের নির্বাচনী প্রচারণা ইতোমধ্যে ইউনিয়নজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তাঁর কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও লক্ষ্য করা যাচ্ছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে পাথালিয়া ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে এখন চেয়ারম্যান পদপ্রার্থী বাছেদ দেওয়ানের গণসংযোগ ও উঠান বৈঠক নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

ট্যাগ:

আপডেট সময়: ০৬:৫১:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬