
আবারো সাভারের পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২জনের পোড়াদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে পুড়িয়ে এদেরকে হত্যা করা হয়েছে। দুপুরে সাভার থানার কিছুটা দূরে অবস্থিত পৌর কমিউনিটি সেন্টারের ভিতর থেকে আগুনে পোড়া দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গত তিন মাসে সেখানে আরো তিনজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতংক বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে পৌর কমিউনিটি সেন্টারের ভিতরে স্থানীয় কয়েকজন আগুনে পোড়া একজন নারী ও অপরজন শিশুর লাশ দেখতে পেয়ে ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে। এঘটনায় সেখানে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে তিনজনকে সেখানে হত্যা করা হলে এখন পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এবিষয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলি বলেন, নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
রাউফুর রহমান পরাগ 










