ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানার নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. জাহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নিঃ) মো. নাফিউল ইসলাম, পিপিএমসহ ডিবির একটি চৌকস দল অংশ নেয়।

গ্রেপ্তাররা হলেন কুমিল্লার তিতাস উপজেলার শিবপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে মো. মাসুম (২২) এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথুলি গ্রামের মো. জামাল শেখের ছেলে মো. সোয়েব শেখ (২০)।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, তারা কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে পাইকারিভাবে গাঁজা সংগ্রহ করে ঢাকা-আরিচা মহাসড়ক ব্যবহার করে চুয়াডাঙ্গায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

পুলিশের দাবি, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে চক্রের অন্যান্য সদস্য ও মাদকের উৎস শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে কঠোর অবস্থান বজায় রাখা হবে বলেও জানানো হয়েছে।

ট্যাগ:

আপডেট সময়: ০১:৩৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬