ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ার বাইপাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন

আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী বাজারসংলগ্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা অপসারণে অভিযান চালিয়েছে ভূমি প্রশাসন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী ভূমি কর্মকর্তা মো. মহিবুল্লাহ আকন।

অভিযানের অংশ হিসেবে সংশ্লিষ্ট এলাকায় থাকা অবৈধ স্থাপনাগুলো সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি উচ্ছেদ করা জমিতে যাতে নতুন করে কোনো স্থাপনা গড়ে উঠতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা মো. মহিবুল্লাহ আকন জানান, দখল করা জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা অপসারণের পাশাপাশি ভবিষ্যতে সেখানে পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণ ঠেকাতে নজরদারি ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভিযানস্থলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা, ২০২৪-এর উল্লেখ থাকা একটি সাইনবোর্ডও দেখা গেছে। সাইনবোর্ডে সংশ্লিষ্ট জমির পরিচিতির পাশাপাশি কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ রয়েছে।

ট্যাগ:

আশুলিয়ার বাইপাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন

আপডেট সময়: ০৬:০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬