
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আটককৃত দালাল চক্রের ৭ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের বহির্বিভাগে এসআরবি-৫-এর সদস্যরা অভিযান পরিচালনা করে তাদের আটক করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার এই রায় প্রদান করেন।
বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। তারা হলেন- সুজন পলান, মো. সানি, বাবু দাশ, আহমদ আলী, মোসা. সিমা, তৌহিদা তানজিম, মোছা. রিনা পারভিন।
এসআরবি-৫ জানায়, দুপুরে রামেক হাসপাতালের বহির্বিভাগে গোয়েন্দা নজরদারি চালানো হয়। এ সময় রোগী ও তাদের স্বজনদের বিভিন্নভাবে প্রভাবিত করে চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষার নামে অন্যত্র নেওয়ার চেষ্টা করা এবং দালালি কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭জনকে শনাক্ত করে আটক করে।
রিপোর্টারের নাম 











