
যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য, পরিবহনে বিশৃঙ্খলা ও অরাজকতা, সড়ক দুর্ঘটনা এবং গণপরিবহনে অন্যায্য ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে দাবি আদায়ের প্রতীকী দিবস হিসেবে আজ ১৩ সেপ্টেম্বর পালিত হচ্ছে ‘যাত্রী অধিকার দিবস’।
বাংলাদেশে ৮ম বারের মতো পালিত হচ্ছে দিবসটি। এবারের মূল প্রতিপাদ্য- ‘যাত্রী অধিকার প্রতিষ্ঠায় আইনি সুরক্ষা ও নিরাপত্তা জরুরি।’
দিবসটি উপলক্ষে দেশের যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সামাজিক সংগঠন নানান কর্মসূচি পালন করবে।
বাংলাদেশসহ পৃথিবীর উন্নয়নশীল দেশের মানুষের যাতায়াতের ভোগান্তি লাঘবে পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, বিশৃঙ্খলা, যাত্রী হয়রানি ও পথ দুর্ঘটনা বন্ধের মধ্যদিয়ে একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি সংশ্লিষ্টদের সামনে আনার প্রতীকী দিবস হিসেবে ২০১৮ সাল থেকে দেশে ‘যাত্রী অধিকার দিবস’ হিসেবে দিবসটি পালিত হয়ে আসছে।
রিপোর্টারের নাম 










