ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সাভারে তিন তলা ভবনের বাঁশ খুলতে গিয়ে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। সকালে সাভারের কাতলাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজমিস্ত্রীর নাম বিশেশ্বর। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। পুলিশ জানায়, সকালে কাতলাপুর এলাকায় আনোয়ারুল ইসলাম এর তিন তলা বাড়ির বাঁশ খুলতে গিয়ে ওই রাজমিস্ত্রী মাটিতে পড়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে ময়লা তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। এবিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ:

সাভারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট সময়: ০১:০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬