ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি অবৈধ কারখানা সিলগাল ‎

আশুলিয়ায় অভিযান চালিয়ে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরীর একটি অবৈধ কারখানা এবং একটি বেটারি গলিয়ে শিসা তৈরীর অবৈধ কারখানা সিলগালা করেছে সহকারী কমিশনার (ভূমি) আশুলিয়া রাজস্ব সার্কেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মহিবুল্লাহ আকন। এসময় মালিকপক্ষের কেউ না থাকায় কোন আর্থিক জরিমানা করা হয়নি।

‎মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় ওই দুটি কারখানা সিলগালা করা হয়।

‎অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মহিবুল্লাহ আকন জানান, দীর্ঘদিন ধরে আশুলিয়ার শিমুলিয়া রাঙ্গামাটি এলাকায় অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরীর একটি কারখানা এবং পুরাতন বেটারি গালিয়ে শিসা তৈরীর কারখানা চালাচ্ছিল একটি মহল। গোপন সংবাদ এবং এলাকাবাসির মাধ্যমে বিষয়টি জানতে পেরে অভিযান চালানো হয়। অভিযানের সময় মালিকপক্ষের কেউ না থাকায় আর্থিক কোন জরিমানা করা হয়নি। তবে পুরো কারখানা দুটি সিলগালা করে দেওয়া হয়েছে।

‎এছাড়াও তিনি বলেন, কারখানা দুটির মালিকপক্ষের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ট্যাগ:

আপডেট সময়: ১০:৪৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬