ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা – ১৯ আসনে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে : মোঃ খোরশেদ আলম

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা – ১৯ আসনে ধানের শীষের প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বিপুল ভোটে জয়লাভ করবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম। আজ বুধবার ( ০৪/০২/২৬ ইং ) সকালে সাভারের নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, সাভার ও আশুলিয়া ধানের শীষের ঘাঁটি। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার অত্র অঞ্চলের মানুষের উপর যে অন্যায় অত্যাচার জুলুম করেছে তার থেকে মুক্তি পেতে এবং বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক সাভার আশুলিয়া গড়ে তুলতে ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবুর বিকল্প নেই। এ সময় তিনি আরো বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সাভার ও আশুলিয়ার মানুষ ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জোরালো ভুমিকা পালন করবে বলে আমি আশাবাদী। এসময় স্থানীয় সাংবাদিক সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

আপডেট সময়: ১১:৪২:০২ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬