ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি সাভার থানার সাইফুল আলম

ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ দমন, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন অপরাধে অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে বলিষ্ঠ ভূমিকা রাখায় ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম।

গতকাল ঢাকা জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সাইফুল আলমকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন তার হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।

পুলিশ সূত্রে জানা যায়, সাভার মডেল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান পরিচালনা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে কার্যকর ভূমিকা রাখায় তার এ অর্জন।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় সাভার মডেল থানার পুলিশ সদস্যসহ স্থানীয় বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ:

ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি সাভার থানার সাইফুল আলম

আপডেট সময়: ১১:১৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬