ঢাকা ১১:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধামসোনা ইউপি প্রার্থী আব্দুল গফুর এর বিরুদ্ধে শ্রমিকের উপর হামলা অভিযোগ

আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেনকে সমর্থন করায় শাজাহান নামের এক পোশাক শ্রমিককে মারধর করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়ার স্বজনদের বিরুদ্ধে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভাদাইল মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন, বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়ার আপন মামতো ভাই শরিফ, আরিফ, হিরণ, ও মামা কুরবান আলী।

হামলার শিকার পোশাক শ্রমিক সাধারণ বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেনের পক্ষে প্রচার কাজ করায় তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল। এরপরও আমি ইসরাফিল হোসেনের কাজ করায় তারা আমার উপর হামলা করে এবং আমাকে প্রকাশ্যে মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, আমরা এখনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:

আপডেট সময়: ০৩:৪৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬