ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নবম জাতীয় পে-স্কেল ঘোষণার দাবিতে ধামরাইয়ে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি।

  • আশরাফুল আলম
  • আপডেট সময়: ১২:৩৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • 85
ঢাকার ধামরাইয়ে নবম জাতীয় পে-স্কেল ঘোষণা এবং ১লা জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করার দাবিতে অবস্থান কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি। পালন করেছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার (২ফেব্রুয়ারি) সকালে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে ধামরাই উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে নতুন পে-স্কেল ঘোষণা না হওয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। দ্রুত নবম জাতীয় পে-স্কেল ঘোষণা করে ১ জানুয়ারি ২০২৬ থেকে তা কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
বিক্ষোভ চলাকালে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন কর্মচারীরা। বক্তারা বলেন, দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য, এই কর্মসূচি ধামরাই উপজেলার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে শান্তিপূর্ণভাবে পালিত হয়।
ট্যাগ:

নবম জাতীয় পে-স্কেল ঘোষণার দাবিতে ধামরাইয়ে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি।

আপডেট সময়: ১২:৩৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬