ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হেমায়েতপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান, মাদকসহ দুই ব্যবসায়ী আটক

সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় গভীর রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ দুই ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে সাভার সেনা ক্যাম্প–এর একটি টহল দল সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে তাদের তল্লাশি করে।
তল্লাশিকালে আটক ব্যক্তিদের কাছ থেকে আনুমানিক ২০ লিটার দেশি ও বিদেশি মদ, ২৫০ গ্রাম গাঁজা, ৬টি কাঁচি, ৪টি ইয়াবা সেবনের পাত্র, ৪টি যৌন উদ্দীপক ট্যাবলেট এবং অপরাধ সংশ্লিষ্ট তথ্য সংরক্ষিত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক যাচাইয়ে জানা যায়, আটককৃতদের একজন পূর্বে মাদক ও পর্নোগ্রাফি সংক্রান্ত একাধিক মামলার আসামি এবং স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পরে তাদের উদ্ধারকৃত আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা পুলিশ–এর কাছে হস্তান্তর করা হয়েছে।
এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ট্যাগ:

আপডেট সময়: ১০:৩০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬