
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড শাখা বিএনপি’র উদ্যোগে ঢাকা – ২ সংসদীয় আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমানের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী জামাল উদ্দিন সরকার, সাবেক চেয়ারম্যান তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক , ঢাকা জেলা বিএনপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদল নেতা ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াছিন সরকার শাওন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী জুলহাস কম্পানী। এ সময় ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাউফুর রহমান পরাগ 










