ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় : ডাঃ সালাউদ্দিন বাবু

বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা ১৯ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। আজ (২০ জানুয়ারি, ২০২৬ইং) সকালে আশুলিয়ার বিকেএসপি কমিউনিটি সেন্টারে শিমুলিয়া কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এরকম এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, একমাত্র জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক দুর্নীতি মুক্ত দেশ গঠন করা সম্ভব। এ সময় তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে কাজ করার আহ্বান জানান। এ সময় শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

ট্যাগ:

আপডেট সময়: ০৬:৫২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬