
আজ রবিবার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি ৮ নং ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উক্ত মিলাদ মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদল নেতা ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন। এ সময় তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাউফুর রহমান পরাগ 










