ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে নৌবাহিনী স্কুল এন্ড কলেজের উদ্বোধন

সাভারে নৌবাহিনী স্কুল এন্ড কলেজের উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, সাভার’-এর পরিচিতি তুলে ধরা হয়। অনুষ্ঠানে নৌ বাহিনী প্রধান অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা করেন এবং শিশুদের গুণগত শিক্ষার পাশাপাশি মানবিক ও নৈতিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি স্কুলটির প্রচার, প্রসার, উন্নয়ন ও সফলতায় সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। পরে তিনি সেখানে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপন করেন।
উল্লেখ্য, নৌবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে ‘নৌবাহিনী এ্যাংকোরেজ স্কুল এন্ড কলেজ খুলনা’ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ জেলা পর্যায়ের শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয়েছে। এছাড়াও, থানা পর্যায়ে শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয়েছে ‘নৌবাহিনী স্কুল এন্ড কলেজ ঢাকা’ ও ‘বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই’ যা শিক্ষা বিস্তারে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্ববোধের গৌরবজ্জ্বল স্বীকৃতি।
ট্যাগ:

সাভারে নৌবাহিনী স্কুল এন্ড কলেজের উদ্বোধন

আপডেট সময়: ০১:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬