
ঢাকা জেলা উত্তর ছাত্রদল কর্তৃক দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ই জানুয়ারি ২০২৬ ইং তারিখে ধামরাইয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা – ২০ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ দপ্তর সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ।আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এর সভাপতিত্বে উক্ত কর্মশালাটি সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। এ সময় স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাউফুর রহমান পরাগ 










