ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে ইটভাটার বিষাক্ত গ্যাসে কৃষকের ধান নষ্ট, ক্ষতিপূরণের দাবি

ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের কাওয়ালীপাড়া এলাকায় এমএমবি ওয়ান এবিসি ইটভাটার বিষাক্ত গ্যাসে এক কৃষকের ধানক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটার নির্গত বিষাক্ত ধোঁয়া ও গ্যাসের প্রভাবে কৃষক দেলোয়ার হোসেনের প্রায় ৪০০ শতাংশ জমির ধান নষ্ট হয়ে যায়। এতে তিনি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক দেলোয়ার হোসেন বলেন, তিনি ঋণ করে জমিতে ধান চাষ করেছেন। গত বছরও একইভাবে তার ধান পুড়ে নষ্ট হয়েছিল। তখন ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলেও তিনি কোনো আর্থিক সহায়তা পাননি। তিনি অভিযোগ করে বলেন, “যাদের প্রভাব আছে তারা ক্ষতিপূরণ পেয়েছে, কিন্তু আমরা পাইনি।
এ বিষয়ে এবিসি ইটভাটার একজন ম্যানেজার জানান, কৃষকের অভিযোগ পাওয়ার পর তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কৃষি কর্মকর্তাও বিষয়টি পরিদর্শন করেছেন এবং আরও দুই দিন পর্যবেক্ষণের পর ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে বলে জানিয়েছেন।
ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান বলেন, “ক্ষতিগ্রস্ত কৃষকরা লিখিত অভিযোগ দিলে আমরা বিষয়টি তদন্ত করে ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
স্থানীয়দের দাবি, ইটভাটার দূষণে কৃষিজমি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
ট্যাগ:

আপডেট সময়: ০৬:২৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬