ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে প্রতিদিন বিকেলে ১ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

 জাতীয় পর্যায়ে বিদ্যুৎ স্বল্পতার কারণে জাবিতে প্রতিদিন বিকেলে এক ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শিমুলতলা জোনাল অফিসের ডিজিএম বলেন, জাতীয় পর্যায়ে জ্বালানি স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রের চাহিদার তিন ভাগের এক ভাগ বিদ্যুৎ পাওয়া যাচ্ছে । এমতাবস্থায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যতিত সকল ফিডারের ব্যাপক লোডশেডিং করতে হচ্ছে । তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা দুরূহ হয়ে পড়েছে। এজন্য এখন থেকে প্রতিদিন বিকাল ৪:০০ হতে ৫:০০ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লোডশেডিং থাকবে।
ট্যাগ:

জাবিতে প্রতিদিন বিকেলে ১ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আপডেট সময়: ১২:৩৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬