আশুলিয়ায় বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক পৃথক অভিযানে ১ (এক) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রাতে আশুলিয়া থানাধীন জামগড়া ফকিরবাড়ি এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ আলতাব হোসেন(৪১), পিতা- মৃত নায়েব আলী, মাতা-মৃত জয়গন বেগম, সাং- শিমলাপাড়া, হেমনগর, থানা-গোপালপুর, জেলা- টাংগাইল, এ/পি সাং-ফকির বাড়ি, জামগড়া (আব্দুল হালিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। মোঃ আলমগীর হোসেন (২৬), পিতা-মোঃ রমজান আলী, মাতা-মোসাঃ হাসনা বেগম, সাং-কামারচলা,থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইল, এ/পি সাং-জামগড়া, বটতলা, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৩। মোঃ আব্বাস (৩৮), পিতা-মৃত নুর মোহাম্মদ, মাতা-সেফালী বেগম, সাং-খেতাছিড়া,থানা-মঠবাড়ীয়া, জেলা-পিরোজপুর, এ/পি সাং-জামগড়া ফকিরবাড়ি (মোস্তাফার বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদের ০১ (এক) কেজি গাঁজা, যাহার মূল্য অনুমান ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকাসহ গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে আশুলিয়া থানাধীন জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৪। মোঃ সোহান শেখ (২৭), পিতা-মোঃ শাজাহান শেখ, মাতা-শাহানাজ বেগম, সাং-কেশাইল, থানা-বদলগাছী, জেলা-নওগাঁ, এ/পি সাং-পলাশবাড়ী কাঠালতলা (আবু সাঈদের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা, যাহার মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার) টাকাসহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত ৪ নং আসামীর বিরুদ্ধে ১ টি মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রিপোর্টারের নাম 










