ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাই বাজার পরিদর্শনে আলহাজ্ব তমিজ উদ্দিন এমপি

 ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য তমিজ উদ্দীন ধামরাইয়ের একটি বাজারে ঝটিকা পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি বাজারের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি বাজারের অবকাঠামো উন্নয়নসহ দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের বিষয়ে নির্দেশনা দেন।
এমপি তমিজ উদ্দীন বলেন, উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের সময় যেন সিস্টেম লস সহনীয় পর্যায়ে থাকে এবং কোনোভাবেই তা সহ্যসীমা অতিক্রম না করে সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, আমি এমন কিছু করতে চাই যেন ধামরাইয়ের মানুষ মনে রাখে—তারা এমন একজনকে এমপি বানিয়েছিল, যে এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করেছে।
এসময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. রিদওয়ান আহমেদ রাফি এবং এলজিইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ট্যাগ:

ধামরাই বাজার পরিদর্শনে আলহাজ্ব তমিজ উদ্দিন এমপি

আপডেট সময়: ০৩:৫৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬