ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ার জামগড়ায় কাঠের দোকানে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

আশুলিয়ার জামগড়া এলাকায় একটি কাঠের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোররাতে জামগড়া মোল্লা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মো. আনারুলের মালিকানাধীন ‘মক্কা ফার্নিচার’ নামের কাঠের দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। দোকানটিতে বিপুল পরিমাণ কাঠ ও দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই পুরো দোকানজুড়ে আগুন জ্বলে ওঠে।
খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত ও দক্ষ তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দোকানের ভেতরে থাকা কাঠ, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
ট্যাগ:

আপডেট সময়: ০১:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬