
ধামরাইয়ের সূয়াপুর মোড় এলাকায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে নারীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নতুন অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ঘটনাটি নাকি ৪ লাখ টাকায় মীমাংসা করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ঘটনাটি ৪ লাখ টাকায় মীমাংসা করা হয়েছে। এবং হাসপাতালের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই মর্মে থানায় গিয়ে মুচলেকা দিয়েছেন।
হামপাতাল কর্তৃপক্ষ ৪ লাখ টাকা ক্ষতিপুরণ দিলেও নিহতের ছেলে পেয়েছে আড়াই লাখ টাকা। অভিযোগ অনুযায়ী, ওই টাকার মধ্যে আড়াই লাখ টাকা মৃত নারীর পরিবারকে এবং বাকি টাকা স্থানীয় কয়েকজন নেতার পকেটে সমঝোতার অংশ হিসেবে ঢুকেছে বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে সালিশে উপস্থিত থাকা একজন জানান, হাসপাতালের মৃত্যুর ঘটনা কেন্দ্র করে সালিশি/বিচার করে ১লক্ষ ৫০ হাজার টাকার তিন নেতা ভাগ করে নেয়,বাকী ২লক্ষ ৫০ হাজার টাকা ভুক্তভোগীকে বুঝিয়ে দেওয়া বলে জানিয়েছেন স্থায়ী এক বাসিন্দা।
আশরাফুল আলম 










