ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১০০ দিনে সাভার-আশুলিয়াকে মাদক, চাঁদাবাজ ও হকার মুক্ত করা হবে : সালাউদ্দিন বাবু এমপি

আগামী ১০০ দিনের মধ্যে সাভার ও আশুলিয়াকে মাদক, চাঁদাবাজ ও হকার মুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা-১৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। আজ মঙ্গলবার (১৭/০২/২৬ ইং) জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এমপি। এ সময় তিনি আরো বলেন, আজ থেকে সাভার ও আশুলিয়ার জনগণের সেবক হিসেবে আমার যাত্রা শুরু হলো। আমি নির্বাচনের পূর্বে দেওয়া প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করে সাভার ও আশুলিয়ার দীর্ঘদিনের ভোগান্তি দূর করে আধুনিক সাভার ও আশুলিয়া গড়ে তুলবো। এ সময় তিনি সাভার ও আশুলিয়ার জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

ট্যাগ:

আপডেট সময়: ০২:৩৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬