ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ী আহত

আশুলিয়ায় জাকির হোসেন (৩৯) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে আশুলিয়ার পবনারটেক এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী টাকা দিতে অস্বীকার জানালে হামলাকারীরা তাকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
জানা গেছে, এলাকায় দেলোয়ার ফরাজী নেতৃত্বে উক্ত ব্যবসায়ীর উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
মোঃ দেলোয়ার ফরাজী পিতা সিরাস ফরাজী পাবনাটেক এলাকায় নিজেকে বিএনপি নেতা বলে পরিচয় দিয়ে আসছিল।
হামরার পর স্থানীয়রা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় তিনি আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগ:

আশুলিয়ায় সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ী আহত

আপডেট সময়: ০৫:৩২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬