
সাভারের রাজাঘাট থেকে গাঁজা ও হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)।
ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় খাবারের রাজঘাট এলাকায় অভিযান চালিয়ে গাজা ও হেরোইন বিক্রির সময় হাতেনাতে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের নিকট থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে ফুলজান (৪৫), স্বামী মোহাম্মদ রফিক মিয়া, বিল্লাল (৩২), পিতা বকুল হোসেন, মোহাম্মদ রাশেদ(২৯), পিতা-মৃত ফজর হক।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় প্রেরণের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।
রাউফুর রহমান পরাগ 










