ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১৯ আসনে ৪৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ : ইউএনও মোঃ সাইফুল ইসলাম

সাভার উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম।
তিনি জানান, সাভার উপজেলায় মোট তিনটি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে একটি পূর্ণাঙ্গ আসন এবং দুটি আংশিক আসন। ঢাকা–১৪ সংসদীয় আসন, যা মহানগরের সঙ্গে সংযুক্ত, সেখানে সাভার উপজেলার দুটি ইউনিয়ন এবং ২০টি ভোটকেন্দ্র রয়েছে। পাশাপাশি ঢাকা–২ সংসদীয় আসনে সাভার উপজেলার ৩ টি ইউনিয়ন এবং ৪৬টি ভোটকেন্দ্রে রয়েছে।
অন্যদিকে ঢাকা–১৯ সংসদীয় আসনে সাভার উপজেলার সবচেয়ে বেশি ভোটকেন্দ্র রয়েছে। এই আসনে প্রায় ২৭৫টি ভোটকেন্দ্রের কার্যক্রম পরিচালিত হচ্ছে। পুরো সাভার উপজেলাজুড়ে মোট ৪৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে, যার একটি বড় অংশ ঢাকা–১৯ আসনের অন্তর্ভুক্ত।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তিনটি ইউনিটের অধীনে প্রায় ১০টি টিম মাঠে কাজ করছে। সার্বিক তদারকির জন্য নিয়মিত টহল কার্যক্রম চালানো হচ্ছে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে
বিজিবির তিনটি টহল ইউনিট,
্যাবের দুটি ইউনিট,
ডিবি ইউনিট,
সাভার ও আশুলিয়া থানার পুলিশ সদস্যদের নিয়ে একাধিক মোবাইল টিম, পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে প্রায় পাঁচ থেকে ছয় হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচন কার্যক্রমে নিয়োজিত রয়েছেন।
এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা আইন ও প্রটোকল বাস্তবায়ন করা হয়েছে।
সাভার উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আমরা আশা করছি অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে। বর্তমানে আইনশৃঙ্খলার অবনতির কোনো আশঙ্কা নেই।
ট্যাগ:

আপডেট সময়: ০১:৫৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬