ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টানা ৫ দিনের ছুটি

  • এন. এস. সুজন
  • আপডেট সময়: ০১:৪০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • 186

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১১ ফেব্রুয়ারি থেকে চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত শ্রেণিকক্ষের সব কার্যক্রম বন্ধ থাকবে।

১১ ও ১২ ফেব্রুয়ারি সরকার ঘোষিত সাধারণ ছুটি। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি পড়বে। আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে আর একটি ধর্মীয় ছুটিও থাকবে। এইসব মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা পাঁচ দিনের ছুটি নিশ্চিত হয়েছে।

এটি চলতি বছরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রথম বড় ছুটি হিসেবে ধরা হচ্ছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী এটি এ বছরের পঞ্চম ছুটিও হবে।

ট্যাগ:

আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টানা ৫ দিনের ছুটি

আপডেট সময়: ০১:৪০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬