ঢাকা ০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আমিনবাজারে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক

সাভার আমিনবাজার এলাকায় হেমায়েতপুর আর্মি ক্যাম্পের নিয়মিত টহল অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ৮ বীর (হেমায়েতপুর আর্মি ক্যাম্প) এর একটি টহল দল আমিনবাজার ট্রাফিক বক্স সংলগ্ন এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় সন্দেহজনকভাবে মাদক বিক্রির সময় এক ব্যক্তিকে আটক করে। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে কয়েকটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রির সঙ্গে জড়িত। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা ক্রেতারা দ্রুত পালিয়ে যায়।
এ সময় তার কাছ থেকে মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা, নগদ ২ লাখ ৫৭ হাজার ৬২২ টাকা—যা মাদক বিক্রির অর্থ বলে ধারণা করা হচ্ছে—এবং অপরাধসংক্রান্ত তথ্যসম্বলিত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম জহুরুল হোসেন (৬৫)। তার পিতার নাম চান মিয়া। তিনি ঢাকার আমিনবাজার এলাকার বাসিন্দা।
আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত আইনগত ব্যবস্থার জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করেছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করা হবে।
ট্যাগ:

আপডেট সময়: ০২:২৫:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬