ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা – ২০ আসনে নাজমুল হাসান অভির ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • আশরাফুল আলম
  • আপডেট সময়: ০৯:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • 205

আশরাফুল আলম : ঢাকা-২০ সংসদীয় আসনে ধামরাইয়ে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিনের পক্ষে ব্যতিক্রমী এক শোভাযাত্রা ও নির্বাচনী প্রচার চালিয়েছেন দলটির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।

শুক্রবার বিকেলে ধামরাইয়ের ইসলামপুর বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে যাত্রাবাড়ী মাঠে এসে শেষ হয়।

এসময় ধানের শীষের পক্ষে তারা ভোট চান এবং ভোটারদের নিকট তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

নাজমুল হাসান অভি বলেন, ধানের শীষের পক্ষে ভোট চাইতে আমরা যেখানে যাচ্ছি, সেখানে ব্যাপক সাড়া পাচ্ছি। আজকেও মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। গত ১৭ বছর যে মানুষ ভোট দিতে পারেনি, এটাই তার প্রতিফলন। বিএনপি ক্ষমতায় গেলে মানুষের এই আস্থা ধরে রাখার চেষ্টা করবে এবং দেশের মানুষের জন্য বিএনপি আগেও কাজ করেছে ভবিষ্যতেও করবে।

ট্যাগ:

ঢাকা – ২০ আসনে নাজমুল হাসান অভির ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ

আপডেট সময়: ০৯:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬