
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা – ১৯ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে শিমুলিয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল মালেক এর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা শিমুলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গণসংযোগ এবং ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন। এসময় মোঃ আব্দুল মালেক বলেন, আমরা ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের দিকনির্দেশনায় সকলে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে আসন্ন নির্বাচনে বিপুল ভোটে জয়ী করে আসনটি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উপহার হিসেবে দিতে চাই। এ সময় শিমুলিয়া ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
রাউফুর রহমান পরাগ 










