
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা -১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মো: সালাউদ্দিন বাবু এর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা চালানো হয়েছে। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এর নেতৃত্বে নেতাকর্মীরা আজ সকালে আশুলিয়ার ধামশোনা ইউনিয়নের ঘোড়াপীর মাজার এলাকায় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করে।এ সময় ঢাকা জেলা ছাত্রদল উত্তরের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাউফুর রহমান পরাগ 










