ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারের ব্যাংক টাউনে চাঁদাবাজির সময় হাতেনাতে ১জন আটক

  • আলী রেজা রাজু
  • আপডেট সময়: ১০:৪৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • 220

সাভার পৌরসভা ৯নং ওয়ার্ড ব্যাংক টাউন এলাকায় ২৪ জানুয়ারি (শনিবার) অগ্রণী স্কুলের সামনের দোকান থেকে চাঁদাবাজি করার সময় বোরহান নামের এক চাঁদাবাজকে হাতে নাতে আটক করেছে স্থানীয় লোকজন। খবর পেয়ে সাভার পৌর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে চাঁদাবাজির বিষয়ে সত্যতা যাচাই করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবিষয়ে পৌর যুবদল নেতা সুরুজ্জামান বলেন, আমাদের নেতা বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য- ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ভাই বলেছেন, সাভারে কোন চাঁদাবাজের স্থান নেই। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এসময় সাভার পৌর যুবদল নেতা সুরুজ্জামান এর নেতৃত্বে চাঁদাবাজ বোরহান কে পুলিশে সোপর্দ করা হয়। এতে এলাকার স্থানীয় জনগণ স্বস্থি প্রকাশ করেছেন।

ট্যাগ:

সাভারের ব্যাংক টাউনে চাঁদাবাজির সময় হাতেনাতে ১জন আটক

আপডেট সময়: ১০:৪৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬