
আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫ গ্রাম হিরোইনসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম (৪০)। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার পারুতলা এলাকার মৃত আবেদ হোসেনের ছেলে।
ডিবি (উত্তর), ঢাকা জেলার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. আরিফুল ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্স গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) ধারায় মামলা (নং-৫৮, তারিখ ১৭/০১/২০২৬) রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 










